সকালের যিকির

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ ، عَلَيْكَ تَوَكَّلْتُ ، وَأَنْتَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ , مَا شَاءَ اللَّهُ كَانَ ، وَمَا لَمْ يَشَأْ لَمْ يَكُنْ ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ , أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا , اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي ، وَمِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهَا ، إِنَّ رَبِّي عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ.
হে আল্লাহ, আপনিই আমার রব, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনার ওপরই আমি নির্ভর করেছি এবং আপনিই মহান আরশের রব। আল্লাহ যা চান তা ঘটে এবং যা চান না তা ঘটে না। মহান ও সুউচ্চ আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। আমি জানি, আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান এবং তাঁর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে আছে। হে আল্লাহ, আমি আমার নিজের অনিষ্ট এবং আপনার পূর্ণ কর্তৃত্বাধীন প্রতিটি জীবের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। নিশ্চয় আমার রব সরল পথের ওপর আছেন।
ذِكْرٌ طَيِّبٌ.
উত্তম জিকির।

ব্যাখ্যা ও উৎস

الْحَدِيثُ ضَعِيفٌ، وَلَكِنْ إِذَا عَمِلَ بِهِ الْإِنْسَانُ رَجَاءَ أَنْ يَنْفَعَهُ اللَّهُ بِهِ فَهُوَ ذِكْرٌ طَيِّبٌ، وَهُوَ ذِكْرٌ عَظِيمٌ ذِكْرٌ طَيِّبٌ لَا بَأْسَ بِهِ، لَكِنْ مِنْ غَيْرِ اعْتِقَادِ أَنَّهُ يَحْصُلُ بِهِ هَذَا الْمَطْلُوبُ، وَبِغَيْرِ اعْتِقَادِ أَنَّهُ سُنَّةٌ، لَكِنَّهُ ذِكْرٌ مِنْ أَعْظَمِ الذِّكْرِ الْمَشْرُوعِ.
হাদিসটি দুর্বল। তবে কেউ আল্লাহর কাছে এর উপকারের আশা করে এটি পড়লে তা একটি উত্তম ও মহান জিকির; এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এর মাধ্যমে নির্দিষ্ট ফল অবশ্যই পাওয়া যাবে অথবা এটি সুন্নত—এমন বিশ্বাস করা যাবে না। এটি শরিয়তসম্মত মহান জিকিরগুলোর একটি।